Custom Search

Saturday, December 13, 2008

শান্তির দূত হওয়ার জন্য প্রার্থনা

শান্তির দূত হওয়ার জন্য প্রার্থনা


হে প্রভু
আমাকে তোমার শান্তির বাহনে পরিণত কর।
যেখানে অনিষ্ট বিরাজমান,
সেখানে যেন ক্ষমা প্রদর্শন করি।
যেখানে সন্দেহ বিরাজমান,
সেখানে যেন বিশ্বাস স'াপন করি।
যেখানে নৈরাশ্য বিরাজমান,
সেখানে যেন আশার সঞ্চার করতে পারি।
সেখানে অন্ধকার বিরাজমান,
সেখানে যেন আলো এবং
সেখানে দুঃখ বিরাজমান
সেখানে যেন আনন্দ দান করি।
হে প্রভু,
কৃপা কর, যেন সানত্বনা লাভের চেয়ে
বরং সানত্বনা দান করি;
প্রেম লাভের চেয়ে যেন অপরকে প্রেম করি;
কারণ দানের মাধ্যমে প্রতিদান পাই,
ক্ষমা দানের মাধ্যমেই ক্ষমাপ্রাপ্ত হই
এবং মৃত্যু দ্বারাই অনন্ত জীবন লাভ করি।
আমেন।
(আসিসির সাধু ফ্রান্সিস)

No comments:

Post a Comment